আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর ন্যান্সি পেলোসি হচ্ছেন আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যিনি কিয়েভ সফর করছেন। পেলোসি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শনিবার প্রতিনিধিদলটি ইউক্রেনে পৌঁছায়।
ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি সঙ্গে বৈঠকে পেলোসি তার দেশের পক্ষ থেকে সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের প্রতিনিধিদলের এই সফরের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে এই বার্তা দেয়া যে, আমেরিকা শক্তভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে।#
342/